রামপুরায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

রামপুরায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার রামপুরায় ট্রাকচাপায় সুমন কাজী (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বনশ্রী ডি ব্লকের আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন কাজীর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলাই গ্রামে। তিনি পরিবার নিয়ে ঢাকার উত্তর বাড্ডায় বসবাস করতেন।

নিহতের মামা শাহাদাত হোসেন জানান, উত্তর বাড্ডায় একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে সুমনের। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে ডেমরার কোনাপাড়ায় ভাইয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার ভাগিনা মুরাদ। বনশ্রী আইডিয়াল স্কুল এলাকার কাছে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে থাকা ভাগিনা মুরাদ সামান্য আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই রামপুরা থানা পুলিশ মরদেহ মর্গে পাঠিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad