রাজধানীর বনানীতে একটি ১১তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার সন্ধ্যার দিকে বনানীর কাঁচাবাজারের পাশে ১২ নম্বর রোডের ৪৪ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ১১তলা ভবনটির ১১তলাতে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। এ ছাড়া প্রাথমিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


