রাজধানীতে মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীতে মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো
Advertisement
Advertisement

রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার একটি মাদ্রাসা থেকে তুষার তানভীর (১২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সোয়া ৮টার দিকে শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদ্রাসার ছয়তলা ভবনের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তুষারের মামা ইলিয়াস হোসেন জানান, তুষার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার গোসাইপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে পরিবারটি শাহজাহানপুর শান্তিবাগ এলাকায় বসবাস করছে।

ইলিয়াস হোসেন বলেন, ‘সে ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সকাল ৯টার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ ফোন দিয়ে জানায়, তুষার বাথরুমে ঢুকে আর বের হচ্ছে না। পরে পরিবারের সদস্যরা গিয়ে পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।’

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ বলেন, ‘শিক্ষার্থীকে বাথরুমের গ্রিলে রশি প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস লাগার কারণেই তার মৃত্যু হয়েছে।’

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর