রাজধানীতে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে জবি শিক্ষার্থী

রাজধানীতে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে জবি শিক্ষার্থী
ছবি এআই/টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর গুলিস্তান এলাকায় বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই শিক্ষার্থীর নাম প্রসেনজিৎ চন্দ্র (২৫)। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার বাসিন্দা। তার বাবার নাম শচীন চন্দ্র। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গুলিস্তান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রসেনজিতের বন্ধু আপন দাস জানান, তিনি বাড়ি থেকে উৎসব পরিবহনের বাসে করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে বাসের মধ্যেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে গুলিস্তান বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে পৌঁছালে বাসের কর্মচারীরা তার মোবাইল ফোন থেকে কল করে ঘটনাটি আপন দাস নাদের এক স্বজনকে জানান। খবর পেয়ে তিনি (আপন) সেখানে গিয়ে প্রসেনজিৎকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

আপন দাস আরও জানান, প্রসেনজিতের সঙ্গে থাকা মোবাইল ফোনটি উদ্ধার হলেও মানিব্যাগ ও টাকা খোয়া গেছে। তবে কত টাকা ছিল তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ ফারুক মিয়া বলেন, ‘অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢামেকের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা তার চিকিৎসা দিচ্ছেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad