রাজধানীতে কান্না করায় শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ বাবা গ্রেপ্তার

রাজধানীতে কান্না করায় শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ বাবা গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে তিন মাসের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর মা রাজিয়া খাতুন দারুস সালাম থানায় তার স্বামী অপূর্বের নামে হত্যা মামলা করেছেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া জানান, অপূর্ব মাদক মামলায় কারাগারে ছিলেন এবং এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পান। এরপর তিন মাসের শিশুসন্তানসহ রাজিয়াকে বিয়ে করেন।

পুলিশ জানিয়েছে, অপূর্ব তার স্ত্রী ও শিশুকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ভোরে শিশুটি মায়ের পাশে শুয়ে কান্না করছিল। এ সময় অপূর্ব শিশুর কান্না বন্ধ করতে বলেন এবং না থামালে হত্যা করার হুমকি দেন। পরে শিশুর কান্না না থামায় তিনি মুখ চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সময় শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে অপূর্বকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর