রাজধানীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর শ্যামপুর মীরহাজীরবাগ এলাকার একটি বাসা থেকে এনামুল হক বিজয় (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১টার দিকে মীরহাজীরবাগ পাইপ রাস্তার একটি বাড়ির ষষ্ঠ তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত বিজয়ের ছোট ভাই মো. রুমান হোসেন জানান, তাদের বাড়ি বরিশাল কাজীরহাট থানায়। শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বিজয়। তার মা রুনু বেগম অন্যের বাসায় কাজ করেন। সকালে তিনি কাজে চলে যান। রুমানও বাইরে চলে যান।

বেলা পৌনে ১২টার দিকে দিনমজুর বাবা শাহজাহান হাওলাদার কাজে চলে যাওয়ার আগে বিজয়ের রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁকা দিয়ে উঁকি দিলে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে বিজয়। তখন সঙ্গে সঙ্গে তিনি আশপাশের ভাড়াটিয়াদের ডেকে আনেন। এরপর দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরবর্তীতে ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেন।

রুমান আরও জানান, বিজয় খুব বদমেজাজি ছিল। কারও কাছে কিছু শেয়ার করত না। তার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলাও যেত না। তবে এই ঘটনা কেন ঘটিয়েছে, সেটি কারও জানা নেই।

এদিকে, শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, মরদেহটি ফ্যানের সঙ্গে রশি পেচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় গলায় ফাঁস দিয়েছেন বিজয়। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad