রাজউক উত্তরা মডেল কলেজে বিজ্ঞান উৎসব বৃহস্পতিবার

রাজউক উত্তরা মডেল কলেজে বিজ্ঞান উৎসব বৃহস্পতিবার
Advertisement
Advertisement

‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০’ শিরোনামে রাজউক উত্তরা মডেল কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিজ্ঞান উৎসব। ‘গ্র্যাব বিয়ন্ড দ্য ইনফিনিটি’ স্লোগানকে সামনে রেখে দুদিনব্যাপী আয়োজিত এই উৎসব চলবে শুক্রবার পর্যন্ত।

দুই দিনই সকাল ৯টা থেকে শুরু হওয়া এই উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো শিক্ষার্থী।

বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতাভিত্তিক নানা আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ‘সাইস্পার্ক’।

আয়োজনগুলো ভাগ করা হয়েছে তিনটি ভাগে। শিক্ষার্থীরা জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম ও এসএসসি’২৬ ব্যাচ) এবং হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ ও এইচএসসি’২৬)- এই তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

আরও পড়ুন

শিক্ষার্থীরা গ্রুপ আকারে অংশ নেবে দেয়ালিকা, সার্চ দ্য ট্রেসার ও ইনোভেটিভ আইডিয়া হান্টের মতো ইভেন্টে। গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান অলিম্পিয়াডসহ কিউব মাস্টার, সুডোকু কিং এর মতো ইভেন্টে এককভাবে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা। এমনকি সাইফাই স্টোরি রাইটিং, সায়েন্টিফিক পোস্টার ডিজাইন ও সায়েন্স মিমের মতো ইভেন্টে শিক্ষার্থীদের অনলাইনে অংশগ্রহণের সুযোগ থাকছে।

এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ক্লাব ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেকগুলো স্টল দিয়ে সাজানো হবে রাজউক উত্তরা মডেল কলেজের আয়োজনস্থল।

উৎসবজুড়ে থাকবে শিক্ষণীয় সেমিনার, অভিজ্ঞ ব্যক্তিদের অভিজ্ঞতা শেয়ারিং এবং মোটিভেশনাল সেশন, ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম এবং বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনী। সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এ আয়োজন।

‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০’ এর প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে টাইমস অব বাংলাদেশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad