রাক্ষসের আয় অর্ধ কোটি ছাড়িয়েছে

রাক্ষসের আয় অর্ধ কোটি ছাড়িয়েছে
Advertisement
Advertisement

ঈদুল ফিতরের উৎসবমুখর পরিবেশ আর প্রেক্ষাগৃহে দর্শকের উপচেপড়া ভিড়ে দেশের সিনেমা অঙ্গন এখন জমজমাট। এই আনন্দে শামিল হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। এবারের ঈদে মুক্তি পাওয়া তার ডার্ক-থ্রিলার সিনেমা রাক্ষস ইতিমধ্যেই দর্শকের দৃষ্টি কাড়ছে।

মুক্তির প্রথম তিন দিনে মাল্টিপ্লেক্সে সিনেমাটির মোট গ্রস দাঁড়িয়েছে ৫৬.১৪ লাখ টাকা। বিএমআর-এর তথ্য অনুযায়ী, তৃতীয় দিনেও ‘রাক্ষস’ শক্ত অবস্থান ধরে রেখেছে। স্টার সিনেপ্লেক্সের ১৯টি ও লায়ন সিনেমাসের ৩টি—মোট ২২টি শোর মধ্যে ১৮টিই ছিল হাউজফুল।

দর্শক প্রতিক্রিয়া নিয়ে সিয়াম আহমেদ বলেন, সিনেমা মূলত দর্শকের জন্যই তৈরি হয়, আর তাদের প্রতিক্রিয়াই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি জানান, ‘রাক্ষস’ যেভাবে কল্পনা করে নির্মাণ করা হয়েছিল, দর্শক সেটার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছেন—এটাই তাদের জন্য বড় সাফল্য।

সিনেমাটির ‘বিলেত রাজা’ শিরোনামের আইটেম গানে কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ ও দোলা রহমান। জমকালো এই গানে সিয়ামের সঙ্গে পারফর্ম করেছেন ইউরোপীয় বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। আর সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad