যৌথ বাহিনীর অভিযানে চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আটক ১

যৌথ বাহিনীর অভিযানে চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আটক ১
যৌথ বাহিনীর অভিযানে চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আটক রিকন মিয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের শেখপাড়া থেকে ইলেকট্রিক ইস্টার্ন গান, একটি রামদা, একটি তলোয়ার, একটি চাকু এবং মোবাইলসহ রিকন মিয়া (৪৩) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। রিকন মিয়া সদর উপজেলা শহরের শেখপাড়া এলাকার বাসিন্দা।

রোববার ভোরে মেজর মো. সালমান হকের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা শহরের শেখ পাড়ায় রিকন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ইলেকট্রিক ইস্টার্ন গান, দেশীয় ধারালো অস্ত্র ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

সকালে আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।  চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এই ব্যাপারে সদর থানার এসআই মানজারুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর