যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা | ফাইল ছবি
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি–এমনটাই জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

মঙ্গলবার ওই কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে পাঠানো প্রস্তাবগুলো খামেনি গ্রহণ করেননি।

তিনি বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি-বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার বিষয়ে কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত করা হয়নি।

সম্প্রতি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। আলী খামেনি ইসরায়েল ও মার্কিন হামলায় নিহত হওয়ার পর তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।

দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে নির্বাচিত করে।

আরও পড়ুন

ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নতুন নেতাকে অভিনন্দন জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি খামেনির প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করে।

বিবৃতিতে বলা হয়, তার সব আদেশ মেনে চলা ও বাস্তবায়নে তারা প্রস্তুত থাকবে।

এ ছাড়া ইরানের সশস্ত্র বাহিনীও মোজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে তাকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ হিসেবে উল্লেখ করা হয়।

তারা আরও জানিয়েছে, তাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad