যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক
ছবি: বিএনপির মিডিয়া সেল
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বিশ্বের চলমান ঘটনাপ্রবাহ ও সামগ্রিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কোনো চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তারা (যুক্তরাষ্ট্র) সরকারের সঙ্গে আলোচনা করেছে। কী আলোচনা হয়েছে, সেটি হয়তো সরকারই আপনাদের জানাবে এবং তারাও বিষয়টি অবহিত করবে।

তিনি আরও বলেন, আজকের আলোচনায় মূলত দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যতে সরকারের নীতিমালা নিয়ে কথা হয়েছে।

আবদুল মঈন খান বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র। অতীতে বিভিন্ন ক্ষেত্রে তারা বাংলাদেশকে সহযোগিতা করেছে। বর্তমানে দেশে নতুন সরকার এসেছে। স্বাভাবিকভাবেই তারা জানতে চায় বাংলাদেশে কী হচ্ছে, সরকারের নীতিমালা কী এবং ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে। এ ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়েও আলোচনা হয়েছে।

গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad