যারা পিআর চায় তারা স্বাধীনতাবিরোধী: আমান

যারা পিআর চায় তারা স্বাধীনতাবিরোধী: আমান
শুক্রবার কেরানীগঞ্জ মডেল উপজেলার কালিন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে বক্তব্য দেন আমান উল্লাহ আমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যারা সংখ্যনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চায় তারা স্বাধীনতাবিরোধী–এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যাদের পায়ের নিচে মাটি নাই, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। নির্বাচন বিলম্ব করার ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্র নির্বাচন বিলম্ব করতে পারবে না।’

শুক্রবার কেরানীগঞ্জ মডেল উপজেলার কালিন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান আরও বলেন, ‘বিএনপি ও জিয়া পরিবার সবসময় জনগণের পাশে থাকে। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার আহ্বানে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরশাদ যখন ক্ষমতা হনন করে তখন খালেদা জিয়া রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী এরশাদকে হটিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জনগণের পাশে ছিল। তারই ধারাবাহিকতায় ২৪ সালের জুলাই আন্দোলনে আমরা নতুন দেশ পেয়েছি। এই নতুন দেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।’

এ সময় তিনি বাড়ি বাড়ি উঠান বৈঠক করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, ‘গত ১৬ বছরে বিএনপিকে জেলে দেওয়া ছাড়া কোনো উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় এলে দেশের ব্যাপক উন্নয়ন হবে।’

দলটির কালিন্দী ইউনিয়নের সভাপতি মাহবুব হোসেন মেহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক ইরফান আমান ইবনে অমি, দলটির মডেল থানার সাধারণ সম্পাদক হাসমত উল্লা নবী প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad