যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে কিশোর নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

রোববার রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহিমের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। তার বাবার নাম দীন ইসলাম। বর্তমানে সে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বাস করত।

নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান, রোববার রাতে কাজলা স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবার কিছু জানাতে পারেনি।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad