যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ: বাবার পর ছেলের মৃত্যু

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ: বাবার পর ছেলের মৃত্যু
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণের ঘটনায় বাবার পর চিকিৎসাধীন অবস্থায় ছেলে তানভীরের (৯) মৃত্যু হয়েছে। এর আগে, সোমবার দগ্ধ হয়ে মারা যান তার বাবা তুহিন হোসেন (৩৮)।

সোমবার সকাল ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তানভীরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। আগুনের ঘটনায় তার মা ইভার শরীরের ৮ শতাংশ ও ভাই তাওহীদের ১৫ শতাংশ পুড়ে গেছে।

এর আগে, ১৯ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে তুহিন হোসেনের বাড়িতে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দগ্ধ হয় তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার  (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)।

দগ্ধ ইভার বোন ফারজানা আক্তার জানান, ওই বাসায় তারা চারজনই থাকেন। তুহিন মোতালিব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন। ১৯ সেপ্টেম্বর রাতে যখন ঘুমিয়ে ছিলেন তখন বাসার এসি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই পুড়ে যান। পরে আশপাশের বাসিন্দারা আগুন নিভিয়ে রাতেই তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর