এশিয়া কাপ জয়েও ‘অপারেশন সিঁদুরের’ খোঁচা মোদি

এশিয়া কাপ জয়েও ‘অপারেশন সিঁদুরের’ খোঁচা মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

এশিয়া কাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তিনি পাকিস্তানকে আক্রমণের ‘অপারেশন সিঁদুর’ এর প্রসঙ্গকে টেনে ধরে এক্সে লেখেন, ‘খেলার মাঠেও “অপারেশন সিঁদুর”। ফলাফল একই-ভারত বিজয়ী।’  সবশেষে তিনি লেখেন, ‘আমাদের ক্রিকেটারদের শুভেচ্ছা।’

রোববার রাতে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে টানটান উত্তেজনার ম্যাচে শিরোপা ঘরে তোলে ভারত।

এর আগে টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান ১৪৭ রান করে। জবাবে ভারত পাঁচ উইকেট বাকি থাকতে জয়ের রান তুলে নিয়েছিল।

তবে ভারতের পহেলগাঁও হামলার পর পাকিস্তানের ভেতরে চালানো ভারতের সেনা অভিযানের স্মৃতি টেনে এনে মোদীর এমন মন্তব্য রাজনৈতিক বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা।

পহেলগাঁও হামলার ঠিক ১৫ দিনের মাথায় ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’। সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে ‘প্রত্যাঘাত’ করেছিল ভারতীয় সেনাবাহিনী। ওই সময় অভিযানের নামকরণে স্বয়ং মোদীর সায় ছিল বলে জানায় কেন্দ্রীয় সরকার।

এদিকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অভিযোগে বলা হয়, পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি সূর্য। ম্যাচের পর পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গ টানায় বিতর্কের সৃষ্টি করেছে। সেই অভিযোগের শুনানির পর সূর্যের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad