যমুনা-সচিবালয়ে ফের নিষেধাজ্ঞা সভা-সমাবেশে

যমুনা-সচিবালয়ে ফের নিষেধাজ্ঞা সভা-সমাবেশে
Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের আশপাশসহ রাজধানীর কিছু এলাকায় সভা-সমাবেশ ও মিছিলে ফের নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৯ জুলাই বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকা) যেকোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’

গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে নানা শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে কয়েক দফায় নিষেধাজ্ঞা দিলেও আন্দোলনকারীরা তা আমলে নিচ্ছে না। সর্বশেষ সোমবার বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা যমুনা অভিমুখে যেতে চাইলে পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহার করে। লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সরানোর সময় বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন

এর আগে গত ৮ জুন বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি। তার আগে ১৫ মে প্রধান বিচারপতির বাসভবনসহ রাজধানীর ৯ স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে ডিএমপি। এর আগে ১৩ মার্চ বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধের গণবিজ্ঞপ্তি দেয় ডিএমপি।

এছাড়া গত ১৭ মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর, ঢাকা সেনানিবাসসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৮ মে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরনি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad