যথাসময়ে স্থানীয় নির্বাচন হবে: মির্জা ফখরুল

যথাসময়ে স্থানীয় নির্বাচন হবে: মির্জা ফখরুল
মির্জা ফখরুল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

যথাসময়ে স্থানীয় নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া হবে বলেও আশ্বাস দেন ঠাকুরগাঁও-১ আসনের এই সংসদ সদস্য।

শুক্রবার জুম্মার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং-এর বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আমি সবসময় ঋণী। তারা আমাকে সমর্থন দিয়েছে বলে কাজ করার সুযোগ পেয়েছি। দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে কাজ করা হচ্ছে।

সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় এসেছেন মির্জা ফখরুল। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন দিয়ে নিজ এলাকায় শুরু করেন সফরের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর বিকালে তিনি ইএসডিও’র আয়োজনে ইফতার মাহফিল অংশ নেবেন।

শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও বিকালে জেলা বিএনপি মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন। পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি মহাসচিব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর