মৌচাকে সালিশি বৈঠক করতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা খুন

মৌচাকে সালিশি বৈঠক করতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা খুন
মো. বিল্লাল হোসেন তালুকদার।
Advertisement
Advertisement

ঢাকার মৌচাকে সালিশি বৈঠক করতে গিয়ে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা খুন হয়েছেন। নিহতের নাম মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক এবং মহানগর দক্ষিণের সদস্য।

সোমবার রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এই হত্যাকাণ্ড হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিল্লাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা ভাগ্নে মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে মোবারককে মারধর করে। পরে মোবারক তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনার সালিশি বৈঠক হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও রমনা থানার সেক্রেটারি লুৎফরের সঙ্গে তর্কাতর্কি হয় বিল্লালের।

এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল। উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

স্বজনরা জানান, তার বাসা হাতিরঝিল বাগানবাড়িতে। মালিবাগে সিমেন্টের ব্যবসা রয়েছে তার।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে রমনা থানায় জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad