মোহাম্মদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মোহাম্মদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় একটি বাসা থেকে এক নারীর চাদর পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, স্ত্রীকে হত্যার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর হাউজিংয়ের ১০ নম্বর রোডের ৩৬ নম্বর বাসায় এই ঘটনাটি ঘটে। চলতি মাসের ১ তারিখে ওই দম্পতি স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন।

রোববার বাসার ভেতরে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকেই নিহতের স্বামীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

অভিযুক্তকে আটক করতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad