মোটরসাইকেল দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত, আরেকজন আইসিইউতে

মোটরসাইকেল দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত, আরেকজন আইসিইউতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শংকর রায়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মাছ ধরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শংকর রায়। একই সময় গুরুতর আহত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান বাদশা।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর পবা থানার নওহাটা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, নওহাটা এলাকায় আনসার ক্যাম্পের পাশে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় কোনো একটি বাহন। তবে কোন বাহন ধাক্কা দিয়েছে সেটি দেখা যায়নি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

হাসপাতালে নেওয়ার পর জানা যায় আহত দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শ্রী শিব শংকর রায় (৫৮) এবং দর্শন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান। এদের মধ্যে শিব শংকর রায় হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।

আরও পড়ুন

অন্যজন আসাদুজ্জামানের আঘাত গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন বলেন, ‘শিব শংকর রায় এবং আসাদুজ্জামানের মাছ ধরার শখ ছিল। তারা খুব ভোরে আসাদুজ্জামানের ভেসপায় চেপে নওহাটার দিকে যাচ্ছিলেন। সেখানে টিকিট কেটে ছিপ দিয়ে মাছ ধরা যায়। সকাল সাড়ে ৬টার দিকে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন।’

‘এতে মোটরবাইকের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর