বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা ডিবি পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশানে অভিযান চালিয়ে বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ১২টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় পলাতক ছিলেন।’
ওবায়দুল হাসান ববির বাড়ি বগুড়ার জলেশ্বরীতলায়। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।


