মেহেরপুর সীমান্তে ৩০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মেহেরপুর সীমান্তে ৩০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
মেহেরপুর সীমান্তে দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ৩০ বাংলাদেশিকে হস্তান্তর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুর সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ৩০ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নং মেইন পিলারের শুন্য রেখায় হস্তান্তর করা বাংলাদেশিদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানিয়েছে, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিরা ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে ছিল। কারা মেয়াদ শেষ হওয়ায় ৩০ জন বাংলাদেশিকে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন, ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফের গান্দিনা ক্যাম্পের ইন্সপেক্টর এবিসন ফ্রাংকো এবং বাংলাদেশের বিজিবি কাজিপুর ক্যাম্পের সুবেদার শাহাবুদ্দিন।

মেহেরপুর কাজিপুর বিজিবি ক্যাম্পের সুবেদার শাহাবুদ্দিন জানান, হস্তান্তর করা বাংলাদেশিদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের গাংনী থানায় সোপর্দ করা হবে। পরবর্তীতে তাদের পরিচয় যাচাই-বাছাই করে দেওয়া হবে স্বজনদের কাছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর