মেহেরপুরে বালুবাহী লাটাহাম্বার চাপায় সানজিদা আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লাটাহাম্বাটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সানজিদা আক্তার গানী উপজেলার করমদী গ্রামের ভ্রাম্যমাণ ছিট-কাপড় ব্যবসায়ী সাজেদুল ইসলামের মেয়ে। সকালে বাড়ির পাশের দোকানে সে বিস্কুট কেনার জন্য যাচ্ছিল।
এ সময় পেছন থেকে একটি দ্রুত গতির বালুবাহী লাটাহাম্বা চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের প্রস্তুতি চলছে। চালককে আটক করা হয়েছে।


