মেহেরপুরে একটি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলিসহ নাহিদ হাসান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তের নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথ বাহিনী।
পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ভোরে যৌথ বাহিনীর অভিযানে নাহিদ হাসানকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। তার নামে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, অস্ত্র মামলার আসামি হিসেবে অভিযুক্তকে মেহেরপুর আদালতে তোলা হবে।


