মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার মাইলমারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাইলমারী গ্রামের ভ্যান চালক আকাশ আলীর ৪ বছর বয়সী ছেলে ইউসুফ আলী এবং তার প্রতিবেশী আব্বাস আলীর ৩ বছর বয়সী ছেলে আদিব হোসেন একসাথে খেলছিল। বাড়ির মধ্যে খেলতে খেলতে সবার অগোচরে তারা পাশের পুকুরে চলে যায়। পরে পরিবারের লোকজন বাচ্চাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ফারুক আহম্মেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর