মুন্সীগঞ্জে দাফন করা হবে কারিনাকে

মুন্সীগঞ্জে দাফন করা হবে কারিনাকে
কারিনা কায়সার
Advertisement
Advertisement

লিভারের অসুস্থতায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার গভীর রাতে তিনি না ফেরার দেশে চলে যান। তার বাবা কায়সার হামিদ গণমাধ্যমকে জানিয়েছেন তার মরদেহ রোববার (১৭ মে) দেশে আনা হবে। তিনি জানিয়েছেন, রোববার দুপুরের মধ্যে কারিনার মরদেহ দেশে পৌঁছানোর কথা।

এরপর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদ প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জ জেলা গজারিয়া উপজেলা তাকে দাফন করা হবে।

লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad