মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসার শিক্ষকসহ দগ্ধ ৩

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসার শিক্ষকসহ দগ্ধ ৩
প্রতীকী ছবি: এআই/টাইমস
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার মিরপুরে মাদ্রাসার ছাদে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক ও দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার সকাল ১০টার দিকে রুপনগর দুয়ারীপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার তিনতলার ছাদে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ওই মাদ্রাসার শিক্ষক সালমান ফারসী (২৪) ও দুই শিক্ষার্থী মারুফ হাসান (১৪) এবং খাইরুল ইসলাম (১২)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা আরেক শিক্ষক জাহিদুল ইসলাম জানান, মারুফ হেফজ বিভাগে ও খাইরুল কিতাব বিভাগের শিক্ষার্থী। সকালে শিক্ষক সালমানের সঙ্গে তারা ছাদে মাদ্রাসার একটি ব্যানার টাঙাতে যায়। এ সময় বাইরের তারের সঙ্গে ব্যানার সংস্পর্শে এলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তাদের শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে যায়।

এরপর দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মারুফের শরীরের ১৮ শতাংশ, সালমানের দুই শতাংশ ও খাইরুলের তিন শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে মারুফকে ভর্তি রাখা হয়েছে এবং বাকি দুজনকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad