কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় প্রবাসী নিহত

কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় প্রবাসী নিহত
নিহত সৌদি প্রবাসী রুবেল মিয়া।
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মোটরসাইকেল আরোহী এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শশ্মানঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া (২৬) উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে আসেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে রুবেল মিয়া মোটরসাইকেলে করে এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে বাহাদিয়া এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে মির্জাপুর শশ্মানঘাট এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রুবেল মিয়াকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনায় রুবেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad