ঢাকার জিয়া উদ্যানে প্রয়াত প্রেসিডেন্ট ও বাবা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও মা খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বেলা ১২টার দিকে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় তিনি সমাধিসৌধে মোনাজাত ও ফাতিহা পাঠ করেন।

এর আগে বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম কর্মদিবস শুরু করেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা।


