মানিকগঞ্জে ফুটবল ম্যাচ: পুরস্কার খাসি ও মোরগ, জিতল আর্জেন্টিনা

মানিকগঞ্জে ফুটবল ম্যাচ: পুরস্কার খাসি ও মোরগ, জিতল আর্জেন্টিনা
চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে সাদা খাসি পুরস্কার হিসেবে দেওয়া হয়। শুক্রবার বিকালে জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সিংগাইরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫টায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ম্যাচের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। খেলায় ব্রাজিল সমর্থকদের ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থকেরা।

ম্যাচটিতে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জামান গ্রুপের কর্ণধার নূর-এ-জামান এবং এইচ আর খান গ্রুপের কর্ণধার নাফিজা আঞ্জুমান খান।

ম্যাচের প্রথমার্ধে তাহসিন ও ডেঞ্জার ফাহিমের দুটি গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির পর ব্রাজিলের রনী একটি গোল করে ব্যবধান কমালেও শেষদিকে সাগরের করা গোল আর্জেন্টিনার জয় নিশ্চিত করে।

আরও পড়ুন

খেলায় আর্জেন্টিনা দলের কোচের দায়িত্বে ছিলেন মোসলেহ উদ্দিন সেলিম খান এবং ব্রাজিল দলের কোচ ছিলেন শফিকুল আলম খান। ম্যাচটি পরিচালনা করেন রেফারি রেজাউল করিম রঞ্জু এবং ধারাভাষ্য দেন মানিকগঞ্জ জেলা ফুটবল কল্যাণ সমিতির এইচ আর হানিফ।

খেলাটি দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত ফুটবলপ্রেমী মাঠে উপস্থিত হন।

ম্যাচ শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে একটি সাদা খাসি এবং রানার-আপ ব্রাজিল দলকে একটি কালো খাসি পুরস্কার হিসেবে দেওয়া হয়।

এ ছাড়া, দুই দলের খেলোয়াড়কে স্মারক মেডেল দেওয়া হয়। ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য ম্যাচসেরা খেলোয়াড় এবং শ্রেষ্ঠ গোলরক্ষক–উভয়কেই পুরস্কার হিসেবে একটি করে লাল মোরগ দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad