মানিকগঞ্জে আগুনে দগ্ধ বাসচালকের মৃত্যু

মানিকগঞ্জে আগুনে দগ্ধ বাসচালকের মৃত্যু
মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়কের স্কুলবাসে আগুন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় থেমে থাকা স্কুলবাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ বাসচালক পারভেজ খান (তাজেস) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন তিনি। নিহত পারভেজ মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ইতোমধ্যে বাস মালিকের করা মামলায় পাঁচজনকে আটক করা হয়েছে।

গতত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ডে ঢাকা–আরিচা মহাসড়কের পাশে রাখা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেসময় বাসের ভেতরে থাকা চালক পারভেজ খান বের না হতে পেরে গুরুতরভাবে পুড়ে যান।  ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গুরুতর অবস্থায় পারভেজকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad