মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। রোববার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক আবুল হোসেন মন্ডল নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মৃত জফির উদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়ামারি বর্ডার এলাকা থেকে ট্রাকে বাঁশবোঝাই করে বরগুনা যাচ্ছিলেন আবুল হোসেন। টেকেরহাট সেতুর ঢালে পৌঁছালে ট্রাকের পিছনের চাকা খুলে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আবুল হোসেন।

এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে খবর পেয়ে উদ্ধার অভিযান চালায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, সোমবার সকালে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad