বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য, সাবেক কাউন্সিলর ও সাবেক প্যনেল মেয়র রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকনকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে নগরীর নাজিরা পুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ। তিনি জানান, রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় দুটি মামলা রয়েছে। সেই মামলায় সকালে পুলিশ অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করে।
রফিকুল ইসলাম খোকন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। তিনি বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি, বরিশাল সিটি করর্পোরেশনের কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।


