মাটিরাঙ্গার দুর্গম এলাকায় অভিযানে অস্ত্রসহ আটক ৩

মাটিরাঙ্গার দুর্গম এলাকায় অভিযানে অস্ত্রসহ আটক ৩
আটক তিন ইউপিডিএফ সদস্য। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, গুলি, ম্যাগাজিন এবং নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের একটি বিশেষ টহল দল উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রেখুংপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে আটকরা হলেন, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের লক্ষ্যসিপাড়ার হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়ার তেজেন্দ্র চাকমা (২৭) এবং একই ইউনিয়নের মানসিপাড়ার বিশ্ব ত্রিপুরা (২৮)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দেশে তৈরি একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি চাকু, তিনটি ব্যাগ, এক জোড়া বুট জুতা এবং নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলার জার্মপ্লাজম, হ্যাচকপাড়া, কুলপাড়া ও সংলগ্ন এলাকায় পরিচালিত বিশেষ টহল কার্যক্রমের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়েছে বলে জানা গেছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad