মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। শনিবার ভোরে সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম সাংবাদিকদের  জানান, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস পরিবহনের একটি বাস চলন্ত একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা খায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন মারা যান।

আহত ১৪ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান দুটি সরিয়ে নেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad