মাইলস্টোন ট্র্যাজেডি: সংকটাপন্ন ৩ জন

মাইলস্টোন ট্র্যাজেডি: সংকটাপন্ন ৩ জন
সংবাদ সন্মেলনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর উওরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন, তাদের আইসিইউতে চিকিৎসা চলছে।

মঙ্গলবার বেলা ২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘মঙ্গলবার কাউকে ছাড়পত্র দেয়া হচ্ছে না। এখানে ভর্তি ৩৩ জন রোগীর মধ্যে তিনজন গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছেন। এর চেয়ে একটু কম গুরুতর অর্থাৎ সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছেন ৮ জন। এছাড়া আরও ১৯ জন কেবিনে ও বাকিরা অন্যান্য ওয়ার্ড ভর্তি রয়েছেন। তবে গতকাল থেকে এখন পর্যন্ত সকলের অবস্থা অপরিবর্তিত রয়েছে।’

চলতি সপ্তাহে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানান ডা. নাসির উদ্দিন। যাদেরকে ছুটি দেয়া হচ্ছে তারা পরবর্তীতে ফলোআপ চিকিৎসার জন্য আসলে, তাদের অপারেশন লাগতে পারে বলেও জানান তিনি।

দগ্ধ রোগীদের ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার চেয়েও তাদের মানসিক চিকিৎসার গুরুত্বের উপর জোর দিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং স্বাস্থ্য উপদেষ্টার সাথে আলোচনা করা হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad