ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তারাকান্দা উপজেলার শসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–তারাকান্দা উপজেলার পশ্চিম গোয়াতলা গ্রামের আমজাদ আলীর ছেলে শামসুল আলম তোফায়েল (৪৪) ও আবুল হাসেমের ছেলে শাহজাহান (৪২)। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, বৃহস্পতিবার সকালে হালুয়াঘাট থেকে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। সকালে শসার বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন।

খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর