ময়নাতদন্ত বুধবার, ডিএনএ নমুনা রেখে স্বজনদের দেওয়া হবে মরদেহ

ময়নাতদন্ত বুধবার, ডিএনএ নমুনা রেখে স্বজনদের দেওয়া হবে মরদেহ
নিখোঁজ স্বজনের ছবি হাতে তার খোঁজ পাওয়ার চেষ্টা করছেন এক নারী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ৯ জন পুরুষ, বাকি ৭ জন নারী।

বুধবার মরদেহগুলো ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ নমুনা সংগ্রহ করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ মঙ্গলবার রাতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে তিনটি অ্যাম্বুলেন্সে যোগে ১৬টি মরদেহ হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। এরমধ্যে ৯ জন পুরুষ। আর বাকি ৭ জন নারী। তাদের বেশিরভাগেরই শরীর পুরোপুরি পুড়ে গেছে।’

আপাতত মরদেহগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বুধবার মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। তারপর আইন অনুযায়ী পর্যায়ক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

বেলা ১১টার দিকে মিরপুরের শিয়ালবাড়ির গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর