মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
ঢাকার মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশন ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে হাম আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে। ছবি: সৈয়দ মাহামুদুর রহমান/টাইমস
Advertisement
Advertisement

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।

শনিবার সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, মৃত দুই শিশুর মধ্যে একজনের বয়স চার মাস। কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ওই শিশুটি গত ২৩ মে সকালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। অপর শিশুটির বয়স তিন মাস ১৫ দিন। যার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। তাকে গত ২৫ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চিকিৎসকরা জানান, দুই শিশুই হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল, যা তাদের শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১১৬ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ১ হাজার ৭০৮ শিশু হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫৪৯ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad