শৈলকুপায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ

শৈলকুপায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শেখড়া বাজারে এ ঘটনা ঘটে। ‎

আহতরা হলেন, শহীদ বিশ্বাস (৪২), দানেফ (৪৫), শাহিন বিশ্বাস (৪০), বাবুল বিশ্বাস (৪২), এনামুল বিশ্বাস (২৮)। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

‎স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালামের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাত ৮টার দিকে শেখড়া বাজারে উভয়পক্ষের সমর্থকরা বাগবিতণ্ডা, হাতাহাতি ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন।

‎আহতদের মধ্যে শহীদ বিশ্বাস (৪২) এর অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্প ও শৈলকুপা থানা পুলিশের একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad