জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, মনের পশুত্ব ত্যাগ করাই হলো প্রকৃত কোরবানি।
বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মনিপুর জামে মসজিদে নিজ নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেন।
এসময় চিফ হুইপ বলেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাব।’
সকাল সাড়ে ৭টায় সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে চিফ হুইপ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে মুসলিম উম্মাহসহ সারাবিশ্বের সকল মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


