মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, আহত ১

মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, আহত ১
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের সামনে লোকমান নামে এক ব্যক্তিকে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার বেলা সোয়া তিনটার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের দুটি গুলি লোকমানের হাত ও পায়ে লেগেছে। বর্তমানে তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গুলির খোসা জব্দ করেছে।

মতিঝিল জোনের উপপুলিশ কমিশনার হারুনুর রশীদ টাইমস অব বাংলাদেশকে জানান, মানি এক্সচেঞ্জ থেকে বের হওয়ার পর ওই ব্যক্তির কাছ থেকে সব মিলিয়ে ২০ হাজার বৈদেশিক মুদ্রা (আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা) ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে এবং তাদের গ্রেপ্তার করতে একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে, যোগ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad