ভোলার মেঘনা নদীতে এক জেলের জালে দুই কেজি ওজনের বিশাল ইলিশ ধরা পড়েছে। বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার শীবপুরের ভোলার খাল মৎস্য ঘাটের আড়তদার জাকির হোসেনের আড়তে নিলামে ৯ হাজার ৮০০ টাকা দিয়ে হেজু বেপারী মাছটি কিনেন।
আড়তদার জাকির বলেন, সকালের দিকে জেলে তছির মাঝির নেতৃত্বে একটি ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ শিকার করছিল কয়েকজন জেলে। এ সময় তাদের জালে ইলিশটি ধরা পড়ে। পরে দুপুরের দিকে ঘাটে নিলামে সর্বোচ্চ দামে হেজু বেপারী মাছটি কিনেছেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আমাদের অভিযানগুলো সফল হওয়ায় এখন নদীতে বড় সাইজের ইলিশ পাচ্ছেন জেলেরা।
তবে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে নদীতে আরও বড় আকারের ইলিশ ধরা পরবে বলে আশা করেন তিনি।


