ভোটের আগে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত তথ্য চায় ইসি

ভোটের আগে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত তথ্য চায় ইসি
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অবস্থার সবশেষ তথ্য জানতে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বাউন্ডারি বা সীমানা প্রাচীর আছে কিনা, দরজা-জানালার অবস্থা কেমন, ছোটোখাটো মেরামতের প্রয়োজন আছে কিনা, সেসব তথ্যও জানতে চাওয়া হয়েছে।

বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন উপলক্ষে গত ২০ অক্টোবর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেগুলোতে অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলোর তথ্য নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে হবে বলেও চিঠিতে জানানো হয়।

ইসির নির্দেশনায় বলা হয়, এসব ভোটকেন্দ্রের তালিকা নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে। এছাড়া তালিকাটি হার্ড কপি ও নিকস ফন্টে সফ্টকপি আকারে জমা দিতে হবে।

আরও পড়ুন

একই দিনে ইসির আরেকটি নির্দেশনায় জানানো হয়, যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা আছে, সেগুলোরও একটি বিস্তারিত তালিকা দ্রুত পাঠাতে হবে।

এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের আগামী ১২ নভেম্বরের মধ্যে সিসি ক্যামেরা সম্বলিত ভোটকেন্দ্রের তালিকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে।

এই তালিকাটিও হার্ডকপি ও সফটকপি উভয় আকারে নির্ধারিত ছক পূরণ করে জমা দিতে হবে।

নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রযুক্তিনির্ভর করতে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। কর্মকর্তারা বলছেন, এ পদক্ষেপের মাধ্যমে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা, অবকাঠামোগত উপযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর