ভবিষ্যতেও বিএনপির সঙ্গে কাজ করতে চায় জামায়াত

ভবিষ্যতেও বিএনপির সঙ্গে কাজ করতে চায় জামায়াত
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অতীতে যেভাবে বিএনপির সঙ্গে মিলে কাজ করেছেন, ভবিষ্যতেও সেভাবে করতে চান বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে একথা জানান তিনি।

দুই দলের নেতারা এসময় দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। এসময় গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার জন্য রাখা শোকবইয়েও সই করেন জামায়াত আমির।

পরে সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিকুর রহমান।

আরও পড়ুন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হবে। নির্বাচন নির্বিঘ্ন, সুন্দর ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা এটাও বলেছি যে আগামী পাঁচ বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে, আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কি না, সেটার প্রস্তাব  দিয়ে আলোচনা করেন। আমাদের চিন্তা করা দরকার।’

বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতিতে একটি ঐক্য তৈরি করে দিয়ে গেছেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আমরা যেন সেটির ওপর দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে।’

সাক্ষাতের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান, মোবারক হোসাইনসহ অন্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad