ব্রাহ্মণবাড়িয়ায় ’ছিনতাই চক্রের’ ১১ নারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ’ছিনতাই চক্রের’ ১১ নারী গ্রেপ্তার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে যাত্রীবেশে ছিনতাই করা চক্রের ১১ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার সকালে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন সেলিনা (৩৫), সাফিয়া (৩০), সুলেমা (৬২), আবুনী (৬৫), শাহানা (৩৫), লাকি (৩০), শাহানা (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহেলা (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের সবার বাড়ি নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে স্টেশনের দুটি প্ল্যাটফর্মেই অভিযান চালানো হয়। এতে ছিনতাইকারী চক্রের ১১ নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে ছিনতাই করে আসছিলেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর