ব্যাংকার্স সিলেকশন কমিটির সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত শুক্রবারের ওই নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের আয়োজনে সিনিয়র অফিসার পদের (জব আইডি- ১০২২০) ১৯ ডিসেম্বরের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার তারিখ পরবর্তীতে যথা সময়ে অবহিত করা হবে।


