বৈদ্যুতিক যানবাহন শিল্পে বড় কর ছাড়, বাস-ট্রাক চেসিসে শূন্য শুল্ক

বৈদ্যুতিক যানবাহন শিল্পে বড় কর ছাড়, বাস-ট্রাক চেসিসে শূন্য শুল্ক
সংসদ অধিবেশনে বকতৃতা দিচ্ছেন অর্থমন্ত্রী। ফাইল ছবি
Advertisement
Advertisement

বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) শিল্পের বিকাশ ত্বরান্বিত করতে এবারের বাজেটে নজিরবিহীন কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছে সরকার। চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ট্রাকের চেসিস এবং ইভি উৎপাদনের বিভিন্ন উপকরণ আমদানিতে একাধিক কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, ইলেকট্রিক চার্জার ও চার্জিং স্টেশনের ওপর ১০ শতাংশ কাস্টমস ডিউটি, ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ অগ্রিম আয়কর এবং ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম কর (এটি) পুরোপুরি তুলে দেওয়া হয়েছে।

এ ছাড়া ব্যাটারি-মোটর সংযুক্ত বৈদ্যুতিক বাস ও ট্রাকের চেসিস আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ কাস্টমস ডিউটি, ৫ শতাংশ অগ্রিম আয়কর এবং ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে।

আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো ব্যাটারিচালিত তিন চাকার যানবাহনের সম্পূরক শুল্ক (এসডি) ২০ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা।

জাতীয় রাজস্ব বোর্ডের সূত্র বলছে, জীবাশ্ম জ্বালানিনির্ভর পরিবহন থেকে ধীরে ধীরে বিদ্যুৎচালিত পরিবহনে রূপান্তরের কৌশলের অংশ হিসেবে এসব সুবিধা দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad