ক্যানসারসহ ছয় রোগে আক্রান্তদের এককালীন সহায়তা বাড়ানোর প্রস্তাব

ক্যানসারসহ ছয় রোগে আক্রান্তদের এককালীন সহায়তা বাড়ানোর প্রস্তাব
ঢাকার একটি হাসপাতালের আইসিইউ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব দেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ টাকা করার প্রস্তাব করছি।’

বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত পক্ষাঘাত, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ৫০ হাজার টাকা করে এককালীন সহায়তা দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই খাতের আওতা ও সুবিধা সম্প্রসারণের অংশ হিসেবে দুরারোগ্য রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবটি অনুমোদিত হলে ২০২৬-২৭ অর্থবছর থেকে উপকারভোগীরা ১ লাখ টাকা করে এককালীন সহায়তা পাবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad