পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ‘জাফর এক্সপ্রেস’ ট্রেনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার পাকিস্তানের সিন্ধু-বালুচিস্তান সীমান্তের কাছে সুলতানকোট এলাকায় যাত্রা পথে এই হামলা চালানো হয়।
বেলুচিস্তান পোস্ট জানিয়েছে, পাকিস্তান কর্তৃপক্ষ এক সেনার মৃত্যুর এবং একজন কর্মকর্তার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে স্থানীয় সূত্রগুলোর মতে, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।
সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। সংগঠনের মুখপাত্র গওহরাম বালুচ বেলুচিস্তান পোস্টকে জানিয়েছেন, তাদের যোদ্ধারা সকাল ৯টার দিকে ওশুকের পাথক এলাকায় চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর রুটে তিনটি সামরিক যান লক্ষ্য করে আক্রমণ করেছে।
#BREAKING: Pakistan’s Jaffar Express train attacked yet again by Baloch rebels. Several people injured in an explosion on railway track near Sultankot (Sindh) when Jaffar Express was on way from Peshawar (KPK) to Quetta (Balochistan). Rescue ops underway. Five bogies derailed. pic.twitter.com/piJw0IiD25
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) October 7, 2025
তিনি দাবি করেন, সেখানে চারজন পাকিস্তানি সেনা ‘ঘটনাস্থলেই নির্মূল’ হয়েছে, একজন কর্মকর্তাসহ দু’জন আহত হয়েছেন। আক্রমণের পর যোদ্ধারা নিরাপদে সরে গেছেন বলেও দাবি তার।
গত মার্চ মাস থেকে বিএলএফ-এর ধারাবাহিক হামলার অংশ হিসেবে ‘জাফর এক্সপ্রেসে’ ওই হামলা চালানো হলো। বিস্ফোরণটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) দ্বারা ঘটানো হয়, যা ট্র্যাকের উপর পুঁতে রাখা হয়েছিল। এরফলে কোয়েটা গামী ওই যাত্রীবাহী ট্রেনের অন্তত ছয়টি কোচ লাইনচ্যুত হয়।
সবশেষ উদ্ধারকারি দল ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। সমাজিক মাধ্যম এক্সে শেয়ার করা বিস্ফোরণের স্থানীয় ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো হতাহতের খবর জানা যায়নি।


